সংবাদদাতা, করণদিঘি: বৃহস্পতিবার রাতে ডালখোলা থানার পাতনোর বাসস্ট্যান্ডে গাড়ির ধাক্কায় এক বাইক চালক জখম হয়েছেন। পুলিস জানিয়েছে, জখম বাইক চালক যুবকের নাম সানাউল হক। বাড়ি দক্ষিণ পাতনোর গ্ৰামে। স্থানীয় বাসিন্দা মহির উদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পাতনোর বাসষ্ট্যান্ডে একটি বাইক রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। ডালখোলার দিক থেকে একটি গাড়ি এসে ওই বাইকে ধাক্কা মারে। জখম বাইক চালককে প্রথমে করণদিঘি গ্ৰামীণ হাসপাতাল ও পরে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করা হয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিস।



