Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল টোটো

গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল টোটো
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: সোমবার ভোরে মাছভর্তি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল ফুলকপি বোঝাই টোটো। চাঁচলের বীরস্থলীতে বাইপাস সড়কে দুর্ঘটনাটি ঘটে। টোটোচালক সহ দুজনকে জখম অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। জখমদের পরিচয় জানা যায়নি। তাঁরা টোটোয় করে চাঁচলে সব্জি বাজারে ফুলকপি নিয়ে আসছিলেন। চাঁচল থানার এক আধিকারিক বলেন, পলাতক গাড়িচালকের খোঁজ শুরু হয়েছে।  ওই ঘটনাস্থলেই এক সপ্তাহে তিনটি পৃথক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু ও ৮ জন জখম হয়েছেন। চাঁচল থানার এক মহিলা সিভিক ভলান্টিয়ার প্রাণ হারিয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ