খাস রাজধানী দিল্লিতেই স্কুটার চালককে ধাক্কা মারল বিলাসবহুল গাড়ি ধাক্কা। সোমবার রাতে লোধি রোডের এই দুর্ঘটনায় জখম হয়েছেন দুই স্কুটার আরোহী। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে এইমসে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত গাড়ির চালক বিবিএ পড়ুয়া। তাকে গ্রেপ্তার করেছে পুলিস। ওই রাতে এক বন্ধুকে নিয়ে বিলাসবহুল গাড়িতে চড়ে বেরিয়েছিলেন অভিযুক্ত যুবক। লোধি রোডের জোরবাগ পোস্ট অফিসের কাছে সে নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি সজোরে গিয়ে ধাক্কা মারে স্কুরে। জখম হন নৈতিক ও তুষার নামে সেটির দুই আরোহী।



