সংবাদদাতা, নকশালবাড়ি: বৃহস্পতিবার রাতে নকশালবাড়ির খালবস্তি সংলগ্ন এশিয়ান হাইওয়ে পারাপারের সময় গাড়ির চাকা পিষ্ট হয়ে মৃত্যু হল একটি অজগরের। স্থানীয় কিছু যুবক প্রথমে সেটি দেখতে পায়। নকশালবাড়ি থানার পুলিস ও টুকরিয়াঝার রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে আসেন। বনবিভাগ জানিয়েছে, অজগরটি প্রায় ৮ ফুট লম্বা। নকশালবাড়ি চা বাগান ঘেঁষে উত্তম চাদ ছাট ও টুকরিয়াঝার বনাঞ্চল। এজন্য বনকর্মীরা অনুমান করছে অজগরটি খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকেছিল।



