সংবাদদাতা, দুর্গাপুর: গাড়ির ব্যাটারি চুরির ঘটনায় অভিযুক্ত তিন দুষ্কৃতীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে ফরিদপুর থানার পুলিস। ধৃতদের নাম শেখ ইসরাইল, শেখ কালাম ও শেখ রফিক। তাদের বাড়ি লাউদোহা মুসলিমপাড়া এলাকায়। ধৃতদের এদিন দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।



