সংবাদদাতা, নাগরাকাটা: পোয়ালপুঞ্জির মধ্যে বেঁধে রাখা গোরু আনতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম এক যুবক। শুক্রবার সন্ধ্যায় দুই নম্বর আংরাভাসা গ্রাম পঞ্চায়েতের ঘুঘুটারি এলাকার ঘটনা।
Advertisement
৩২ বছর বয়সীর বাবুলাল ওরাওঁ নামে ওই যুবক গোরুকে পোয়াল খাওয়ার জন্য পোয়ালপুঞ্জির সামনে বেঁধে রেখেছিলেন। সন্ধ্যায় সেই গোরুকে আনতে যান তিনি। সেই সময় সেখানে লুকিয়ে থাকা একটি চিতাবাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার কাধে কামড়ে দেয়। স্থানীয়রা চিত্কার শুনে লাঠি নিয়ে তেড়ে এলে চিতাবাঘটি পালিয়ে যায়। এরপর পরিবারের লোকেরা জখমকে বানারহাট প্রাথমিক স্বাস্থকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে রেফার করা হয়। শনিবার সকাল এগারোটা নাগাদ তাঁকে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।



