Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গুপ্তিপাড়ায় ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার

গুপ্তিপাড়ায় ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: বৃহস্পতিবারের লক্ষ্মীপুজোর আমের পল্লব পাড়তে গিয়ে দোতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম বিভা রায়(৬১)। বাড়ি হুগলি জেলার বলাগড় থানার গুপ্তিপাড়া রথতলায়। এদিন কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। মৃতার ছেলে অমরকৃষ্ণ রায় বলেন, প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপুজোর জন্য মা দোতলার ছাদের পাশে থাকা আম গাছ থেকে পল্লব পাড়েন। এদিনও সকাল সাড়ে ৬টা নাগাদ পুজোর জন্য ছাদে উঠে আঁকশি দিয়ে আমের পল্লব পাড়ছিলেন। সম্ভবত পা পিছলে বা আঁকশির টানে ব্যালেন্স রাখতে না পেরে ছাদ থেকে মাটিতে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে আনলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ