নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সালানপুরের পাহাড়পুরে খুদেদের অভিযানে উঠে আসা গুপ্তধনের রক্ষায় এবার তৎপর হল প্রশাসন। জানা গিয়েছে, শনিবার গ্রামের খুদেরা খেলতে গিয়ে একটি বাড়ির ভগ্নস্তূপ থেকে রুপোর কয়েন খুঁজে পায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিস ১০৯টি কয়েন উদ্ধার করে। সোমবার ‘বর্তমান’ পত্রিকায় খবরটি প্রকাশিত হয়। তারপর প্রশাসনও বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করে দেয়। জানা গিয়েছে, সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিস পুরো বিষয়টির লিখিত রিপোর্ট ও সিজার লিস্ট জেলাশাসকের কাছে পাঠিয়েছে।



