Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রামে যাচ্ছে জিপিএস যুক্ত জলের ট্যাঙ্কার

গ্রামে যাচ্ছে জিপিএস যুক্ত জলের ট্যাঙ্কার
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গরম পড়তেই বিভিন্ন জায়গায় জলের সঙ্কট তৈরি হচ্ছে। সমস্যার সমাধানে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সেই সব জায়গায় জলের ট্যাঙ্কার পাঠানোর ব্যবস্থা করছে। তবে সেই গাড়িগুলি গ্রামে ঠিক মত পৌঁছচ্ছে কি না, বা সঠিক সময় জল নিয়ে যাচ্ছে কি না, ইত্যাদি জানতে নয়া ব্যবস্থা চালু করেছে দপ্তর। এই ট্যাঙ্কারগুলিতে বসানো হয়েছে জিপিএস। এর মাধ্যমে তাদের গতিবিধির উপর নজর রাখা হবে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় বর্তমানে এমন চারটি গাড়ি দেওয়া হয়েছে। অন্যান্য জেলাতেও এমন গাড়ি চলছে বলে জানা গিয়েছে। এতদিন যে জলের গাড়িগুলি গ্রামে গ্রামে মানুষকে জল দেওয়ার কাজে ব্যবহার করা হতো, সেগুলিতে এমন কোনও প্রযুক্তি ছিল না। ফলে অনেক সময় গাড়ি চালকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠে এলেও তার কোনও প্রমাণ মিলত না। অভিযোগ, চালকরা সঠিক সময় এলাকায় যেতেন না অথবা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকতেন। ফলে ভুক্তভোগী হতো এলাকার মানুষ। কিন্তু এখন আর সেই ফাঁকিবাজি করা যাবে না। এক আধিকারিক বলেন, ঘরে বসেই এই গাড়িগুলির গতিবিধির উপর নজর রাখা যাচ্ছে। কোথা থেকে ছাড়ছে, কখন-কোথায় যাচ্ছে, ফিরছেই বা কখন– এর সবটাই ট্র্যাকিং করা চলছে। আপাতত এই জিপিএস যুক্ত গাড়িগুলিকে বজবজ এবং বারুইপুরের কিছু অংশে জল সরবরাহ করার কাজে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সাধারণ জলের গাড়িও ব্যবহার করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ