নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: গোপীবল্লভপুরে বৈতালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে ‘পঠন উৎসব’ পালিত হল। শুক্রবার স্কুলের পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উৎসব জেলার শিক্ষা মহলে বিশেষ প্রশাংসা কুড়িয়েছে। বৈতালপাড়া প্রাথমিক বিদ্যালয় ১৯৫৫ সালে স্থাপিত হয়। ২০১৭ সাল থেকে এখানে পঠন উৎসব শুরু হয়েছে। স্কুল পড়ুয়াদের সৃজনশীল হাতের কাজের প্রদর্শনী এবার অন্যতম আকর্ষণ ছিল। এছাড়াও ছবি দেখে গল্প বলা, বাংলা ইংরেজি ছড়া বলা, পাঠ্য বই, পাঠ্যসূচির বাইরের বই ও সংবাদপত্র পাঠে পড়ুয়ারা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে।



