নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: শনিবার বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে গোপীবল্লভপুর-২ ব্লকে যুব উৎসবের সূচনা হল। ১১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে। এদিন দুপুর ২টোয় রান্টুয়া থেকে বিবেকানন্দ চক পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মন্ত্রী বীরবাহা হাঁসদা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাংসদ কালীপদ সরেন, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি সহ জেলার বিশিষ্টরা উপস্থিত ছিলেন। উৎসবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
Advertisement
গোপীবল্লভপুর কুলিয়ানা অঞ্চল কমিটির উদ্যোগে প্রথমবার এই যুব উৎসবের সূচনা হয়। কুলিয়ানা গ্ৰামের বিবেকানন্দ চক সংলগ্ন মাঠে মূল মঞ্চ তৈরি করা হয়েছে। আজ, রবিবার সকাল ৭টায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হবে। সোমবার দিনভর হাঁড়িভাঙা, প্রদীপ জ্বালানো প্রতিযোগিতা হবে। রাত ৯ টায় যাত্রাপালা অনুষ্টিত হবে।
মঙ্গলবার দুপুরে টুসু গান প্রতিযোগিতা হবে। রাত ৯টায় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের বিশেষ কমেডি নাইট হবে। উৎসবের শেষ দিন বুধবারে তির নিক্ষেপ সহ নাচের প্রতিযোগিতা হবে। বিকেলে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। যুব উৎসবের মুখ্য উপদেষ্টা স্বপন পাত্র বলেন, এদিন উৎসবের সূচনা হয়েছে। এই উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।