নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: গোপীবল্লভপুরে মাটির দেওয়াল চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম পল্টু বেরা(২৭)। বাড়ি গোপীবল্লভপুর থানার সংড়া গ্ৰামে। সোমবার সকালে পুরনো মাটির বাড়ি ভাঙার সময়ে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরনো মাটির বাড়ি ভাঙার সময় দুর্ঘটনা ঘটে। মাটির বাড়ির একটি দেওয়াল ওই যুবকের ওপর পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালেনিয়ে গেলে চিকিৎসকরা মৃত্যু হয়েছে বলে জানায়। তাঁর ভাই বলেন, সকালে প্রতিদিনের মতো কাজে বের হয়েছিল। সতর্কভাবে কাজ করলে এই ঘটনা ঘটত না।



