নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্ৰাম জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার গোপীবল্লভপুর-১ ব্লকে বীর বীরসা মুন্ডার জন্মদিবস উদযাপন করা হবে। ব্লক অফিসের অডিটোরিয়ামে ওইদিন বিকেল সাড়ে ৩টের সময় ওই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বীর বীরসা মুন্ডার জীবন নিয়ে একটি আলোচনাসভাও আয়োজিত হবে।
Advertisement
জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠানের সূচনা করবেন। বীর বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান, পুষ্পস্তবক দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। প্রশাসনের আধিকারিকরা ছাড়াও জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে নাচগানে স্থানীয় স্কুলের ছেলেমেয়েরা অংশ নেবে। আলোচনাসভা হবে। এছাড়া, মুন্ডা, সাঁওতাল ও লোধা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।



