Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এআই প্রযুক্তি কাজে লাগিয়ে ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালুর উদ্যোগ রাজ্যে

এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে চালু হতে চলেছে ট্রাফিক সিগন্যালিং সিস্টেম। শুধু কলকাতা নয়, বারাকপুর, চন্দননগরেও এই সিস্টেম চালু হবে।

এআই প্রযুক্তি কাজে লাগিয়ে ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালুর উদ্যোগ রাজ্যে
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে চালু হতে চলেছে ট্রাফিক সিগন্যালিং সিস্টেম। শুধু কলকাতা নয়, বারাকপুর, চন্দননগরেও এই সিস্টেম চালু হবে। ফলে কোনো গাড়ির যদি রেজিস্ট্রেশন না থাকে, নিয়ম না মানে, অপরাধের পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে পরবর্তী ট্রাফিক সিগন্যাল ক্রস করলেই সেই গাড়ি সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। বুধবার জগদ্দলের মজদুর ভবনে এক সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের ১০০ দিনের কাজের সাফল্য তুলে ধরে একথা জানালেন পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, গত ১০০ দিনে ১১টি জুটমিল খুলেছি। বাকি যেগুলি বন্ধ রয়েছে, সেগুলি খোলার জন্য আলোচনা চলছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে। ৪০০-র উপর সরকারি বাস নেমেছে। পুজোর আগে মোট ৬০০টি বাস পথে নামবে।

Advertisement

তিনি বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। তারজন্য যাবতীয় দায় তিনি নীচুস্তরের সরকারি অফিসারদের ঘাড়ে চাপিয়েছেন। তাঁরা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছেন। অন্নপূর্ণা যোজনায় যাঁরা এখনও টাকা পাননি, তাঁরা ২০ আগস্টের মধ্যে পেয়ে যাবেন। পরিবহণ দপ্তরে দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। দুর্নীতির অভিযোগ থাকায় ইতিমধ্যেই চারজন আরটিও’কে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন অর্জুন সিং। তিনি বলেন, এবার কলকাতা থেকে সিকিম পর্যন্ত বাস পরিষেবা চালু হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যে আরও বাস চলবে।
গত ১০০ দিনে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আগামী দিনের পরিকল্পনার খতিয়ান তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ করেছে। গুরুত্ব দেওয়া হয়েছে নতুন শিল্প স্থাপন, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের উপর।

Advertisement
সম্পর্কিত সংবাদ