Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

মোবাইলের নেশা কাটাতে খেলাধূলার দাওয়াই রাজ্যপাল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

মার্শাল আর্ট শরীরের পাশাপাশি মনকেও সুস্থ রাখে। শনিবার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে ‘ফার্স্ট গভর্নরস কাপ ইনভিটেশনাল মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এর উদ্বোধন করলেন রাজ্যপাল আর এন রবি।

মোবাইলের নেশা কাটাতে খেলাধূলার দাওয়াই রাজ্যপাল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মার্শাল আর্ট শরীরের পাশাপাশি মনকেও সুস্থ রাখে। শনিবার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে ‘ফার্স্ট গভর্নরস কাপ ইনভিটেশনাল মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এর উদ্বোধন করলেন রাজ্যপাল আর এন রবি। সেখানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে মোবাইলের নেশা থেকে শিশু ও যুব সমাজকে দূরে রাখতে খেলাধূলার প্রয়োজনীয়তার কথা বলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দু’দিনের প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মার্শাল আর্ট খেলোয়াড়রা অংশ নিয়েছেন। শনিবার শুরু হয়ে হয়েছে, চলবে রবিবার পর্যন্ত।

Advertisement

রাজ্যপাল বলেন, বর্তমান জীবনে মার্শাল আর্টের গুরুত্ব বাড়ছে। শুধু শারীরিক ভাবে সুস্থ থাকা নয়, মানসিক ভাবে চাঙ্গা থাকতেও এই খেলা জরুরি। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের পাশাপাশি রাষ্ট্রীয় জীবনেও এর ভূমিকা রয়েছে। তাঁর বক্তব্য, ভারতে মার্শাল আর্টের ইতিহাস বহু পুরনো। প্রায় ১৭০০ বছর আগে দক্ষিণ ভারতের এক মনীষী এই বিদ্যা চীনে নিয়ে গিয়ে সেখানে প্রচার ও প্রসার করেন। পরে জাপান, কোরিয়া সহ বিভিন্ন দেশে তা ছড়িয়ে পড়ে। বর্তমানে ভারতেও এই খেলার চর্চা চলছে। মার্শাল আর্টের প্রচার ও প্রসারের লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, শিশু থেকে যুবক-যুবতী সকলেই বর্তমানে মোবাইলের নেশায় আক্রান্ত। এই আসক্তি থেকে শিশুদের বের করে আনতে খেলাধূলার কোনো বিকল্প নেই। জেন জি ও জেন আলফার আরও বেশি খেলাধূলার দিকে আকৃষ্ট করার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, নেশামুক্ত ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প।

Advertisement
সম্পর্কিত সংবাদ