Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

চড়া মাত্রায় ইথানল মিশ্রিত পেট্রলে শুল্ক ছাড়ের ঘোষণা কেন্দ্রের

কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঘোষণা করেছে, ইথানল মিশ্রিত পেট্রলে শুল্ক ছাড়। ২২-৩০% মিশ্রণের দাম কমবে। বিস্তারিত জানুন।

চড়া মাত্রায় ইথানল মিশ্রিত পেট্রলে শুল্ক ছাড়ের ঘোষণা কেন্দ্রের
  • ১১ জুন, ২০২৬ ০৯:১৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১১ জুন:  পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ব্যতিক্রম নয় ভারত। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ মোদি সরকারের। উচ্চ মাত্রায় ইথানল মিশ্রিত পেট্রলে এবার থেকে আর কোনো অন্তঃশুল্ক দিতে হবে না। ২২ থেকে ৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রলকে কেন্দ্রীয় অন্তঃশুল্কের বাইরে রাখা হয়েছে। এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

Advertisement

জ্বালানি নির্ভারতা বৃদ্ধির লক্ষ্যে তেলে ইথানল মিশ্রণের হার বৃদ্ধির উপরে ক্রমশ জোর দিচ্ছে ভারত। সাধারণ মানুষকে এমন মিশ্রিত জ্বালানি ব্যবহারের প্রতি আরো বেশি আগ্রহী করে তুলতে চাইছে সরকার। তারই রেশ ধরে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত বলে মত পর্যবেক্ষকদের। কারণ কেন্দ্রীয় অন্তঃশুল্কের হার কমে শূন্য শতাংশ হয়ে যাওয়ায় ২২ থেকে ৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রলের দাম কমবে। যদিও সাধারণ পেট্রলের ক্ষেত্রে করের হারে কোনো হেরফের করেনি মোদি সরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ