নয়াদিল্লি: ইউপিআই-তে দু’হাজার টাকার বেশি লেনদেনের উপর মাশুল বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এরপরই রাহুলকে আক্রমণে নমে পড়ল কেন্দ্র। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বসানোর সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল অর্থ সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটিতে। সেই কমিটির কংগ্রেস সদস্যরা এই নিয়ে আপত্তি করেননি। তাঁদের অনুমোদন নিয়েই এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, দেরি না করে ইউপিআই লেনদেনের উপর চার্জ বসানোর বিজ্ঞপ্তি প্রকাশ করা উচিত। ১২ আগস্ট সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের পাঁচজন সাংসদ— পি চিদম্বরম, মণীশ তিওয়ারি, গৌরব গগৈ, কিশোরী লাল এবং কে গোপীনাথ। কিন্তু, ইউপিআই লেনদেনে চার্জ বসানোর সিদ্ধান্ত হয়। কোনো ডিসেন্ট নোট জমা পড়েনি।



