Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কুলিয়া থেকে হাওড়া সরকারি বাস পরিষেবা শুরু

সপ্তাহখানেক আগে ঝিকিরা থেকে হাওড়া বাস পরিষেবা শুরু হয়েছিল। সেদিনই কুলিয়া থেকে হাওড়া সরকারি বাস পরিষেবা শুরু করার কথা দিয়েছিলেন আমতার বিধায়ক অমিত সামন্ত।

কুলিয়া থেকে হাওড়া সরকারি বাস পরিষেবা শুরু
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: সপ্তাহখানেক আগে ঝিকিরা থেকে হাওড়া বাস পরিষেবা শুরু হয়েছিল। সেদিনই কুলিয়া থেকে হাওড়া সরকারি বাস পরিষেবা শুরু করার কথা দিয়েছিলেন আমতার বিধায়ক অমিত সামন্ত। সেই কথা রাখলেন তিনি। এবার হাওড়া জেলার প্রায় শেষ প্রান্ত কুলিয়া ঘাট থেকে সরকারি বাস পরিষেবা চালু করলেন অমিতবাবু। জানা গিয়েছে, এখন আপাতত প্রতিদিন সকাল ও রাতে কুলিয়া থেকে বাস ছাড়বে। একইভাবে হাওড়া থেকেও দুই বেলা বাস ছাড়বে। নতুন বাস রুট উদ্বোধন করে বিধায়ক অমিত সামন্ত বলেন, আপাতত একটি সরকারি বাস চলবে। পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে। তিনি বলেন, খুব শীঘ্রই কুলিয়া থেকে গাদিয়াড়া ভায়া বাগনান বেসরকারি বাস পরিষেবা শুরু করা হবে। এর পাশাপাশি আমতা থেকে হাওড়া সরকারি বাস পরিষেবাও শুরু হবে। কুলিয়া থেকে সরকারি বাস পরিষেবা শুরু হওয়ায় দ্বীপাঞ্চলের ভাটোরা ঘোড়াবেড়িয়া, চিৎনান এবং পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার মানুষ উপকৃত হবে বলে জানান বিধায়ক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ