Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কাঁচরাপাড়া থেকে বারাকপুর চালু হল সরকারি বাস

প্রতিশ্রুতিমত কাঁচরাপাড়া থেকে বারাকপুর পর্যন্ত সরকারি বাসের রুট চালু হল। বর্তমানে চারটি বাস চালু হল।

কাঁচরাপাড়া থেকে বারাকপুর চালু হল সরকারি বাস
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: প্রতিশ্রুতিমত কাঁচরাপাড়া থেকে বারাকপুর পর্যন্ত সরকারি বাসের রুট চালু হল। বর্তমানে চারটি বাস চালু হল। পরে সব মিলিয়ে এই রুটে ২৫টি বাস চলবে। কাঁচরাপাড়া থেকে বারাকপুরের সদর বাজার পর্যন্ত বাসটি চলবে। এখানে আগে ৮৫ নম্বর বাস রুট ছিল। এই বেসরকারি বাসের রুট বেশ কিছুদিন ধরে বন্ধ। যার ফলে খুবই অসুবিধায় পড়তেন বারাকপুর শিল্পাঞ্চলের বহু মানুষ। ঘোষপাড়া রোড দিয়ে এই বাস চলাচল করত। এখন এই রুট দিয়ে সরকারি বাস চলাচল করবে। এরফলে কাঁচরাপাড়া নৈহাটি ভাটপাড়ার মানুষের খুবই সুবিধা হবে। পরিবহণমন্ত্রী অর্জুন সিং বলেন, আমি দপ্তরের দায়িত্ব নেওয়ার পরে এই রুটের কথা ঘোষণা করেছিলাম। তা বাস্তবায়িত হল। ১ জুলাই থেকে চালু হয়ে গিয়েছে। বাসের সংখ্যা ক্রমে বাড়বে। এছাড়া কল্যাণী এইমস থেকে মুড়াগাছা পর্যন্ত এবং বারাকপুর থেকে ধর্মতলা বাস রুটও চালু হয়ে যাচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ