Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশি সন্দেহে আটক গোপালনগরের বাসিন্দা,পরিবারের সঙ্গে সাক্ষাৎ সাংসদের

পুনেতে বাংলাদেশি সন্দেহে আটক হওয়া গোপালনগরের আকাইপুরের বাসিন্দা বিবেক গোস্বামীর বাড়িতে গেলেন মমতা ঠাকুর। শনিবার বাড়ি গিয়ে তাঁর বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে দেখা করেন রাজ্যসভার তৃণমূল সাংসদ।

বাংলাদেশি সন্দেহে আটক গোপালনগরের বাসিন্দা,পরিবারের সঙ্গে সাক্ষাৎ সাংসদের
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: পুনেতে বাংলাদেশি সন্দেহে আটক হওয়া গোপালনগরের আকাইপুরের বাসিন্দা বিবেক গোস্বামীর বাড়িতে গেলেন মমতা ঠাকুর। শনিবার বাড়ি গিয়ে তাঁর বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে দেখা করেন রাজ্যসভার তৃণমূল সাংসদ। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। বাড়িতে বসেই ফোনে কথা বলেন বিবেক গোস্বামীর স্ত্রীর সঙ্গে। তাঁদেরকেও আশ্বস্ত করেন তিনি। এদিন বিবেকের মা সবিতা গোস্বামী মমতা ঠাকুরকে জানান, একদিন পর ছেলেকে ছেড়ে দিলেও লোকজনের সঙ্গে কথা বলতে তাঁকে নিষেধ করেছে সেখানকার পুলিস। এমনকী তাঁর ফোন থেকে বাড়িতেও ফোন করতে নিষেধ করা হয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা ঠাকুরও।

Advertisement

আকাইপুরের বাসিন্দা বিবেক গোস্বামী পুনেতে হাতুড়ে চিকিৎসক হিসেবে কাজ করেন। কয়েকদিন আগে তাঁর পরিচিত এক ব্যক্তিকে পুলিস আটক করায় বিবেক তাঁকে দেখতে গিয়েছিলেন। সেখানে তাঁকেও বাংলাদেশি সন্দেহে আটক করা হয় বলে দাবি করেছেন তাঁর মা। প্রমাণপত্র দেখানোর ফলে এক রাত পরে থানা থেকে ছাড়া হয় বিবেককে। মমতা ঠাকুর বলেন, বেছে বেছে বাঙালিদের হেনস্তা করা হচ্ছে ভিন রাজ্যে। বিজেপি শাসিত রাজ্যগুলিতেই মূলত বাঙালি বিদ্বেষ চলছে, মতুয়াদের হেনস্তা করা হচ্ছে। এছাড়াও নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে এদিন গণ কনভেনশন হয় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। মতুয়া সঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর সেখানে কেন্দ্রীয় সরকারের সিএএ আইনের তীব্র সমালোচনা করেন। ওই দাবিতে এদিন একটি মিছিলও হয় ঠাকুরনগরে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ