Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

৩ বছরে ৬৩০০ কোটি টাকা! বাড়ল সুন্দর পিচাইয়ের বেতন

বাড়ছে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের বেতন। আগামী তিন বছরের জন্য তাঁর বেতনের প্যাকেজ ৬৯.২ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় ৬হাজার ৩০০ কোটি টাকা।

৩ বছরে ৬৩০০ কোটি টাকা! বাড়ল সুন্দর পিচাইয়ের বেতন
  • ৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বাড়ছে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের বেতন। আগামী তিন বছরের জন্য তাঁর বেতনের প্যাকেজ ৬৯.২ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় ৬হাজার ৩০০ কোটি টাকা। তবে এই বিশাল অঙ্কের পারিশ্রমিক এককালীন নগদ বেতন নয়। এর বেশিরভাগ অংশই শেয়ার ও পারফরম্যান্সের উপর নির্ভরশীল স্টক ইনসেনটিভ। অর্থাৎ সংস্থার ভবিষ্যৎ ব্যবসায়িক সাফল্য ও বাজারমূল্যের বৃদ্ধির সঙ্গে যুক্ত এই প্যাকেজের বড় অংশ। এর মধ্যে রয়েছে পারফরম্যান্স স্টক ইউনিট (পিএসইউ)।  যা নির্দিষ্ট সময়ের মধ্যে কোম্পানির লক্ষ্য পূরণ হলে ধাপে ধাপে প্রদান করা হবে। যার মূল্য প্রায় ১২কোটি ৬০ লক্ষ ডলার। এই স্টক ইউনিট দু’টি সমান অংশে ভাগ করা হয়েছে। যা সরাসরি সংযুক্ত রয়েছে অ্যালফাবেটের মোট শেয়ার রিটার্নের সঙ্গে। যদি কোম্পানির ফলাফল নির্ধারিত লক্ষ্য ছাড়িয়ে যায়, তবে এই পিএসইউ-এর মূল্য দ্বিগুণ হয়ে ২৫কোটি ২০ লক্ষ ডলারে পৌঁছাতে পারে। তবে নির্ধারিত মানদণ্ড পূরণ না হয়, তাহলে এই অংশ থেকে কোনো অর্থই পাওয়া যাবে না। তবে আগামী তিন বছরে প্রতি মাসে রেস্ট্রিকটেড স্টকের মাধ্যমে তিনি মোট ৮ কোটি ৪০ লক্ষ ডলার পাবেন। তাঁর মূল বার্ষিক বেতন নির্ধারিত হয়েছে ২০ লক্ষ ডলার। পাশাপাশি রয়েছে সময়ভিত্তিক ইকুইটি অ্যাওয়ার্ড। 

Advertisement

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার জেরে বড় বড় প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। সেই প্রেক্ষাপটে কোম্পানির দীর্ঘমেয়াদি উন্নতি নিশ্চিত করতেই এই পদক্ষেপ। কারণ পিচাইয়ের নেতৃত্বে গত কয়েক বছরে গুগল এবং তার মূল সংস্থা অ্যালফাবেটের ব্যবসা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ