Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

রাজ্যে বন্দরে পণ্য পরিবহণ বাড়ছে

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের (এসএমপি) কলকাতা ও হলদিয়া বন্দরে পণ্য পরিবহণ বাড়ছে। বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২০২৫-২৬ আর্থিক বছরের প্রথম দু’মাসে (এপ্রিল ও মে) গত আর্থিক বছরের এই সময়ের তুলনায় পণ্য পরিবহণ ২৭.৫৬ শতাংশ বেড়েছে।

রাজ্যে বন্দরে পণ্য  পরিবহণ বাড়ছে
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের (এসএমপি) কলকাতা ও হলদিয়া বন্দরে পণ্য পরিবহণ বাড়ছে। বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২০২৫-২৬ আর্থিক বছরের প্রথম দু’মাসে (এপ্রিল ও মে) গত আর্থিক বছরের এই সময়ের তুলনায় পণ্য পরিবহণ ২৭.৫৬ শতাংশ বেড়েছে। আগের আর্থিক বছরের প্রথম দু‌’মাসে দুটি বন্দরে মোট ৮.৮২১ মিলিয়ন মেট্রিক টন (এমএমটি) পণ্য পরিবহণ হয়েছে। সেখানে চলতি আর্থিক বছরের প্রথম দুটি মাসে তা বেড়ে হয়েছে ১১.২৫২ এমএমটি। এর মধ্যে হলদিয়া বন্দরের অংশ ৮.১৩৯ এমএমটি। কলকাতা বন্দরের মাধ্যমে ৩.১১৩ এমএমটি পণ্য পরিবহণ হয়েছে। বিভিন্ন ধরনের কয়লা ও রাসায়নিক সামগ্রী, ভোজ্য তেল, কাঠ, খাদ্যশস্য, ফ্লা‌‌‌ই অ্যাশ ছাড়াও কন্টেনার ভর্তি পণ্য লেনদেন বেড়েছে। এমন কিছু ধরনের পণ্য দুটি বন্দরে এবার এসেছে যা আগে কখনও আসেনি। এই সাফল্যর জন্য এসএমপির চেয়ারম্যান রথেন্দ্র রমণ দুটি বন্দরের কর্মী ও আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ