• সদ্য এক অসাধারণ লাইভ কনসার্ট-এর সাক্ষী থাকল কলকাতা। কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহে সংগীতের মূর্চ্ছনায় ভেসে গেলেন শ্রোতারা। সম্প্রতি বি সি সেন জুয়েলার্সের ১৩৮ বছরের গৌরবময় যাত্রার সেলিব্রেশনে বার্ষিক সংগীতানুষ্ঠান ‘স্বর্ণাঞ্জলি ২০২৬’-এর আয়োজন হয়েছিল ধনধান্য অডিটোরিয়ামে। এবছর ছিল উপস্থাপনা ‘বায়ুবানী’। এই অনুষ্ঠানে সুর, শ্বাস ও অনুভূতির এক অপূর্ব মেলবন্ধন দেখা গেল। ভারতীয় শাস্ত্রীয় সংগীত, সুফি, বাংলা লোকগান, জ্যাজ, বিশ্ব সংগীতের সঙ্গে বলিউডের সুর এক অনবদ্য পরিবেশনা সৃষ্টি করে। শুরুতে বংশীবাদক পণ্ডিত রাকেশ চৌরাশিয়া ও পারকারশানে সত্যজিৎ তালওয়ালকর এর যুগলবন্দি সকলকে মুগ্ধ করে। এরপর রাকেশ ও তাঁর বন্ধুদের সঙ্গে মঞ্চে আসেন জনপ্রিয় কন্ঠশিল্পী মহালক্ষ্মী আইয়ার। তাঁদের সঙ্গে ড্রামসে ডিনো ব্যাঙ্কস, বেস গিটারে শেল্ডন ডিসিলভা, গিটারে সঞ্জয় দাস, কিবোর্ডে সংগীত হলদিপুর ও পারকারশানে সত্যজিৎ সঙ্গত করেন। তাঁদের পরিবেশনে একাধিক গান উপভোগ্য হয়ে ওঠে। দীনেশ পোদ্দারের আলোর অভিনবত্ব অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তোলে।



