Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফের দাম কমে ৯৩ হাজারের নীচে সোনা

ফের এক লাফে অনেকটা কমল সোনার দর। একদিনের মধ্যে দাম নামল দু’হাজার ১০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর ছিল ৯২ হাজার ৫৫০ টাকা।

ফের দাম কমে ৯৩ হাজারের নীচে সোনা
  • ১৬ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের এক লাফে অনেকটা কমল সোনার দর। একদিনের মধ্যে দাম নামল দু’হাজার ১০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর ছিল ৯২ হাজার ৫৫০ টাকা। বুধবার সেই দর ছিল ৯৪ হাজার ৬৫০ টাকা। 

Advertisement

এদিন দিল্লিতেও ১০ গ্রাম পিছু সোনার দর এক হাজার ৮০০ টাকা কমে ৯৫ হাজার ৫০ টাকায় পৌঁছয়। প্রসঙ্গত দিন তিনেক আগে কলকাতায় সোনার দামে বড় পতন লক্ষ্য করা গিয়েছিল। দাম কমেছিল এক ধাক্কায় তিন হাজার ৩০০ কোটি টাকা। সাম্প্রতিককালে এত অল্প দিনের তফাতে এত পরিমাণ দাম কমতে দেখা যায়নি। এদিন শহরে দাম কমেছে ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়না সোনারও। ১০ গ্রাম সোনার দর ছিল ৮৮ হাজার টাকা। বুধবার তা ছিল ৮৯ হাজার ৯৫০ টাকা। সোনার সঙ্গে পাল্লা দিয়ে দাম কমেছে রুপোরও। বুধবার কেজি প্রতি রুপোর দর ছিল ৯৭ হাজার ১০০ টাকা। তা এদিন নেমেছে ৯৪ হাজার ৬৫০ টাকায়। বিশেষজ্ঞরা এর আগেও দাবি করে বলেছেন, আমেরিকা ও চীনের মধ্যে শুল্ক যুদ্ধে কিছুটা স্বস্তি মিলেছে। তার জেরে বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ লগ্নি করার সাহস দেখাচ্ছেন। যখন ওই দু’দেশের মধ্যে শুল্ক যুদ্ধ চরমে উঠেছিল এবং গোটা বিশ্বেই ভূ-অর্থনৈতিক অবস্থা টালমাটাল ছিল তখন বিনিয়োগকারীরা তুলনামূলক কম ঝুঁকির লগ্নি হিসেবে সোনাকে বেছে নিয়েছিলেন। তার জেরে চাহিদা ও দাম বেড়েছিল। সেই শুল্ক যুদ্ধে কিছুটা ভাটা পড়েছে। তা সোনার দাম কমাতে সাহায্য করেছে। দাম কমায় খুশি স্বর্ণ ব্যবসায়ী ও কারিগররা। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগরচন্দ্র পোদ্দার বলেন, ‘বিগত কয়েক মাস ধরেই লাগাতারভাবে দাম বেড়েছে সোনার। তার জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ছোট ব্যবসায়ীরা। তাঁদের বিক্রি তলানিতে এসে ঠেকেছিল। টান পড়েছিল পুঁজিতে। সেই পরিস্থিতি যদি বদলাতে থাকে তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না। দাম কমলে ফের ক্রেতারা সোনার দোকানে যাবেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ