Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি, এলাকায় জোর চাঞ্চল্য

ময়নাগুড়িতে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি, এলাকায় জোর চাঞ্চল্য
  • ৯ মে, ২০২৫ ১৮:০৫
Prefer us on Google

ময়নাগুড়ি, সংবাদদাতা: ফের জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল ময়নাগুড়ি ব্লকের চড় চূড়াভান্ডার এলাকায়। কয়েক লক্ষাধিক নগদ টাকাসহ চুরি হল সোনার গয়নাও। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

Advertisement

চড় চূড়াভাণ্ডার এলাকার বাসিন্দা নিত্য গোপাল মণ্ডল ও তাঁর স্ত্রী’র অভিযোগ, বৃহস্পতিবার দুপুর থেকেই তীব্র ঘুম ভাব আসছিল। এরপর নিত্য গোপাল মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।  রাতে তাঁরা চটজলদি ঘুমিয়ে পড়ে। সকালে নিত্যগোপাল মণ্ডলের ভাইপো ঘুম থেকে উঠে দেখতে পায় সবকিছু তছনছ হয়ে রয়েছে। চুরি হয়ে গিয়েছে ঘরের বিভিন্ন সামগ্রী। এমনকী চুরি যায় গয়নাও। এরপর শুরু হয় চিৎকার চেঁচামেচি। খবর দেওয়া হয় পুলিসে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ