আরও কমল সোনা-রুপোর দর
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার আরও নামল সোনার দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী এদিন কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দাম যায় ১ লক্ষ ৩২ হাজার ৯০০ টাকা। মঙ্গলবার সেই দর ছিল ১ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা। অর্থাৎ একদিনের তফাতে দাম কমেছে ২ হাজার ৬০০ টাকা। কমেছে ২২ ক্যারেট গয়না সোনার দরও। মঙ্গলবার এই সোনার ১০ গ্রামের দাম ছিল ১ লক্ষ ২৮ হাজার ৮০০ টাকা। একদিনের তফাতে বুধবার তা নেমে আসে ১ লক্ষ ২৬ হাজার ৩০০ টাকায়। পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও। কেজি পিছু রুপোর খুচরো দর কলকাতায় এদিন গিয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৯০০ টাকা। মঙ্গলবার তা ছিল ১ লক্ষ ৭১ হাজার ৭৫০ টাকা।

Advertisement