Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

গোলকিপারের গোলে ড্র চেন্নাইয়ানের

আসমির বেগোভিচকে মনে আছে? ইংলিশ প্রিমিয়ার লিগে হইচই ফেলে দিয়েছিলেন স্টোক সিটির গোলরক্ষক। ২০১৩ সালে সাউদাম্পটনের মুখোমুখি হয় স্টোক সিটি।

গোলকিপারের গোলে ড্র চেন্নাইয়ানের
  • ১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google


ডেম্পো-১                                     :                                    চেন্নাইয়ান-১

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসমির বেগোভিচকে মনে আছে? ইংলিশ প্রিমিয়ার লিগে হইচই ফেলে দিয়েছিলেন স্টোক সিটির গোলরক্ষক। ২০১৩ সালে সাউদাম্পটনের মুখোমুখি হয় স্টোক সিটি। বসনিয়ার গোলরক্ষক নিজেদের পেনাল্টি বক্স থেকে লম্বা শটে জাল কাঁপিয়ে ইতিহাসে ঢুকে পড়েন। চলতি সুপার কাপে সেই আসমিরকেই মনে করালেন চেন্নাইয়ান গোলকিপার শমীক মিত্র। শনিবার গোয়ার বাম্বোলিম স্টেডিয়ামে ডেম্পোর বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল চেন্নাইয়ান। এরপর  শমীকের লম্বা ভলি বিপক্ষ গোলকিপারের মাথার উপর দিয়ে জালে জড়ায়। বৃষ্টিভেজা  মাঠে বলের ফ্লাইট বুঝতেই পারেননি ডেম্পো কিপার। যাই হোক, এদিনের ম্যাচের ফল ১-১। ফ্রি-কিক থেকে ডেম্পোকে এগিয়ে দিয়েছিলেন শুভম রাওয়াত। গোল শোধ শমীকের। গ্রুপে কোনও ম্যাচ না হেরেও বিদায় নিল ডেম্পো।

Advertisement
সম্পর্কিত সংবাদ