Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

লক্ষ্য শান্তিপূর্ণ ভোট: বৈঠক পুলিশের

শান্তিপূর্ণভাবে ভোট করার লক্ষ্যে মঙ্গলবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সদর কার্যালয় পানিয়াড়ায় এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়

লক্ষ্য শান্তিপূর্ণ ভোট: বৈঠক পুলিশের
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: শান্তিপূর্ণভাবে ভোট করার লক্ষ্যে মঙ্গলবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সদর কার্যালয় পানিয়াড়ায় এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল ছাড়াও জেলার বিভিন্ন বিধানসভার রিটার্নিং অফিসার, এসডিপিও, বিভিন্ন থানার আইসি, ওসিরা উপস্থিত ছিলেন।

Advertisement

পুলিশ সুপার সুবিমল পাল বলেন, ইতিমধ্যে জেলার বিভিন্ন জায়গায় এবং নদীপথেও নাকা চেকিং চলছে। তাতে এখনো ১৮ লক্ষ টাকা এবং ৭৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। দু’জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এদিকে, বেআইনি চোলাই মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। একইসঙ্গে মঙ্গলবার উলুবেড়িয়া থানার মদাই, বস্তুলা শাঁখাভাঙা গ্রামে অভিযান চালিয়ে ২৮ হাজার লিটার ফারমানটেন্ড ওয়াশ, ৫ হাজার ৫০০ লিটার ডিস্টিলড আইডি লিকার এবং ৩৫ কেজি চিটে গুড় উদ্ধার করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ