Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গণপিটুনি, কালনায় গ্রেপ্তার ২

গণপিটুনি, কালনায় গ্রেপ্তার ২
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: কালনা শহরের ঠাকুরপাড়ায় সাইকেল চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল কালনা থানার পুলিস। ধৃতরা হল পবিত্র মণ্ডল ও সুবোধ চক্রবর্তী। বাড়ি ওই এলাকা঩তেই। ধৃতদের মঙ্গলবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সকালে কালনা শহরের ঠাকুরপাড়ায় সাইকেল চোর সন্দেহে এলাকার বাসিন্দা নগেন পালকে গণপিটুনি দেয় কয়েকজন। গণপিটুনির জেরে জখম ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি। জখম ব্যক্তির পরিবারের লোকেরা এসে দেখেন, তাঁর দু’টি পা নির্মমভাবে বাঁশ দিয়ে মেরে ভেঙে দেওয়া হয়েছে। শারীরের বিভিন্ন জায়গায় মারা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকেরা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন। জখম ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কালনা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিস তদন্ত শুরু করে। সোমবার দু’জনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় যুক্ত আরও ব্যক্তিদের খোঁজ চালাচেছ পুলিস।
জখমের পরিবারের দাবি, মিথ্যা অভিযোগে অমানবিকভাবে মারধর করা হয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কালনার এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, এক ব্যক্তিকে মারধরের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।
সম্পর্কিত সংবাদ