Bartaman Logo
২৭ মে, ২০২৬

গুণীজন সংবর্ধনা

গুণীজন সংবর্ধনা
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজের পেশায় দক্ষতার সঙ্গে সুনাম অর্জন করেছেন তাঁরা। পাশাপাশি হাওড়া জেলার নাম বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। এমন কয়েকজন গুণী ব্যক্তিত্ব এবং কয়েকটি প্রতিষ্ঠানকে হাওড়া রত্ন সম্মানে সম্মানিত করল গীতাঞ্জলি ফাউন্ডেশন। হাওড়ার একটি হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে হাওড়া রত্ন সম্মানে সম্মানিত করা হল পরিবেশবিদ সুভাষ দত্তকে। হাওড়া গর্ব সম্মানে ভূষিত হলেন ইমন চক্রবর্তী, পাঞ্চালী মুন্সী, শিবনাথ দে সরকার, তপন রায়, মলয় মুখোপাধ্যায়, কাশীনাথ দাস,  লক্ষ্মী দাস, অপরাজিতা আঢ্য, রামরতন চৌধুরী ও অমিত গঙ্গোপাধ্যায়। হাওড়া শ্রেষ্ঠ সম্মান পেল অগ্রসেনী বালিকা বিদ্যালয়, নারায়ণ হসপিটাল ও নক্স রেসিডেন্স।
অপর্ণা তাঁতী 
Advertisement
সম্পর্কিত সংবাদ