Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গাসাগর পরিদর্শন পরিবহণমন্ত্রীর

গঙ্গাসাগর পরিদর্শন পরিবহণমন্ত্রীর
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা:  পরিবহণ ব্যবস্থা খতিয়ে দেখতে গঙ্গাসাগর পরিদর্শন করলেন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শুক্রবার মেলা প্রাঙ্গণ থেকে কচুবেড়িয়া পর্যন্ত পরিবহণ পরিষেবা সচল রাখার জন্য সরেজমিনে কাজ খতিয়ে দেখেন তিনি। সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। কপিলমুনির মন্দির সংলগ্ন হেলিপ্যাড গ্রাউন্ড ও গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরের সংলগ্ন রাস্তার কাজ কতটা এগিয়েছে তার খোঁজ নেন দুই মন্ত্রী। মেলার সময় সড়ক পথে কোনওরকম অসুবিধা যাতে না হয় পুণ্যার্থীদের তার জন্য বেশ কিছু রাস্তার সংস্কারের কাজ শুরু করা হয়েছে। সেই কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন পরিবহণ মন্ত্রী। এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বলেন, প্রতিবছর গঙ্গাসাগর মেলার সময় এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু নতুন করে সাজিয়ে তোলা হয়। ইতিমধ্যেই গঙ্গাসাগর মন্দির সংলগ্ন রাস্তা নতুন করে শুরু হয়েছে। কাজ কতটা হয়েছে সেটাই এদিন দেখা হল।
Advertisement
সম্পর্কিত সংবাদ