সংবাদদাতা, পতিরাম: গ্রামের মানুষকে মিথ্যা বলে ও বোকা বানিয়ে আধার কার্ড নিয়ে তোলা হয়েছে প্রচুর সিম। সেই সিম দিয়েই চলছে না ধরনের অপরাধ। অনলাইনে টাকা জালিয়াতি থেকে শুরু করে ভুয়ো ফোন চলছে ওই সিমের মাধ্যমেই। দক্ষিণ দিনাজপুর জেলায় ফের একবার এমনই চক্রের হদিশ পেল সাইবার ক্রাইম থানা। গঙ্গারামপুরের নারই এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের কাছ থেকে ৫০টি সিম কার্ড ও তিনটি স্মার্ট ফোন উদ্ধার হয়েছে। পুলিস সূত্রে খবর, রাতে ওই এলাকায় অভিযান চালাতে গেলে পুলিসকে দেখে ধৃতরা পালানোর চেষ্টা করে। পুলিস ধাওয়া করে অবশেষে দু’জনকে গ্রেপ্তার করে।
Advertisement
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার দায়িত্বে থাকা ডিএসপি রাহুল বর্মন বলেন, ৫০টি সিম কার্ড ও তিনটি মোবাইল ফোন সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দু’জনের কাছে যে সিমগুলি রয়েছে সেগুলি কোথা থেকে কীভাবে তোলা হয়েছে, তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিস জানিয়েছে, ধৃতদের নাম রবিউল সরকার ও ইমরান সরকার। বাড়ি তপন ব্লকের মালঞ্চা গ্রামে। ধৃতরা সিমগুলির মালিকের নাম জানাতে পারেনি। তারা জানিয়েছে ওই সিমগুলি গঙ্গারামপুর মহকুমার তপন ব্লকের বিভিন্ন গ্রামের মানুষের কাছে নানা মিথ্যে প্রতিশ্রুতি ও প্রলোভন দেখিয়ে আধার কার্ড নিয়ে সিমগুলি তোলা হয়েছে। ওই সিমগুলি তারা আবার পাচারও করে বলে জানা গিয়েছে। শুধু তাই নয় ওই সিম কার্ডের মাধ্যমে অনলাইনে টাকা জালিয়াতি ও ফ্রড কলের জন্য ব্যবহার করে। এই চক্রের সঙ্গে আরও অনেকেই যুক্ত রয়েছে বলে পুলিস জানতে পেরেছে।