Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গারামপুরে ফুটবল টুর্নামেন্ট

গঙ্গারামপুরে ফুটবল টুর্নামেন্ট
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর শহরের ৯নং ওয়ার্ডের বোরডাঙ্গি ফুটবল মাঠে হল ১৬ দলীয় দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট। শনিবার পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র  ও এলাকার বিশিষ্টজনেরা। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই টুর্নামেন্ট হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ১৬টি দল খেলায় অংশ নেয়। শনিবার সেমি ফাইনালে ওঠে গঙ্গারামপুর থানা। রবিবার ৮ টিমের খেলা শুরু হয় বিকেল থেকে। রবিবার গভীর রাতে ফাইনাল হবে। চ্যাম্পিয়ান দলকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও স্বর্গীয় স্বর্ণকমল মিত্র চ্যাম্পিয়ান ট্রফি দেওয়া হবে। রানার্স দলকে ১ লক্ষ ২০ হাজার টাকা ও বিভা মিত্র রানার্স ট্রফি দেওয়া হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ