Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গারামপুরে কৃষি দপ্তরের অভিযান

গঙ্গারামপুরে কৃষি দপ্তরের অভিযান
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: সারের কালোবাজারি হচ্ছে কি না দেখতে অভিযানে নামল কৃষি দপ্তর। শুক্রবার ও শনিবার ছুটির দিনেও জেলার আটটি ব্লক এলাকায় ব্লক কৃষি অধিকর্তারা অভিযানে গিয়ে রাসায়নিক সার বিক্রেতা এবং কৃষকদের কাছে তথ্য সংগ্রহ করেন। জেলার প্রত্যেকটি ডিলার পয়েন্টে গিয়ে রাসায়নিক সারের স্টক ও কী দামে বিক্রি হচ্ছে সেই সেল লিস্ট দেখেন আধিকারিকরা। যদিও কোনও অসঙ্গতি মেলেনি বলে দাবি কৃষি দপ্তরের। এছাড়া সরকার নির্ধারিত সারের দাম ও কৃষি দপ্তরের কন্ট্রোল রুমের নম্বর লেখা লিফলেট ব্লকে ব্লকে বিলি করা হয়।
Advertisement
জেলা কৃষি অধিকর্তা প্রণব কুমার মুখোপাধ্যায় বলেন, জেলায় কোথাও বর্ধিত দামে সার বিক্রির অভিযোগ পাওয়া যায়নি। পর্যাপ্ত পরিমাণ সার ডিলারদের কাছে মজুত রয়েছে। রবি মরশুমে কোথাও বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নজরদারি নিয়মিত চলবে।     
সম্পর্কিত সংবাদ