Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গারামপুরে দোকানে চুরির চেষ্টা মহিলার

গঙ্গারামপুরে দোকানে চুরির চেষ্টা মহিলার
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: শুক্রবার গঙ্গারামপুর শহরের কালীতলা এলাকায় একটি দোকানে চুরির চেষ্টা হয়।  এদিন দুপুরে ওই এলাকার এক প্রতিষ্ঠিত পাইকারি ফাস্টফুড দোকানের ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে চম্পট দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে এক মহিলা। অভিযোগ, ক্রেতা সেজে ওই মহিলা ফাস্টফুডের দোকানে যায়। দোকানের কর্মীরা মহিলার অর্ডার অনুযায়ী গোডাউন থেকে একের পর এক সামগ্রী নিয়ে আসেন। মহিলা দোকান ফাঁকা বুঝে ক্যাশ বাক্স থেকে থরে থরে সাজানো ৫০০ টাকার নোট তুলে নিয়ে চম্পট দিতে গিয়ে কর্মীদের হাতে ধরা পড়ে। যদিও ওই মহিলা নিজের মোবাইল ফেলে রেখে পালিয়ে যায়। সমস্ত বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিস মহিলার মোবাইল উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোবাইলের সূত্র ধরে খোঁজ চালাবে পুলিস।  
Advertisement
সম্পর্কিত সংবাদ