সংবাদদাতা, গঙ্গারামপুর: শুক্রবার গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুরের মাহুরকিসমত এলাকায় বাইকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে দু’জন জখম হয়েছেন। পুলিস জানিয়েছে, জখমরা হলেন বাইক চালক আনারুল মিয়াঁ ও টোটো চালক বাবলু চৌধুরী। তাঁদের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকটি গঙ্গারামপুরের দিক থেকে কেশবপুরের দিকে যাচ্ছিল। টোটোটি জাহাঙ্গীরপুরের দিক থেকে গঙ্গারামপুরের দিকে আসছিল। সেই সময় মাহুরকিসমত এলাকায় বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মারেন। স্থানীয়রা জখমদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘাতক বাইক ও টোটো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিস। তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিস।



