Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গার জমি দখল করে বহুতল! রাজ্য ও পুরসভাকে পদক্ষেপ নিতে নির্দেশ

গঙ্গার জমি দখল করে বহুতল! রাজ্য ও পুরসভাকে পদক্ষেপ নিতে নির্দেশ
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার শুধু গঙ্গার জমি দখলই নয়। দখল করা জমিতে রীতিমতো একটি বহুতল তৈরির অভিযোগ উঠেছে হাওড়ার বালির প্রোমোটারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় এবার বালি পুরসভা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে যৌথ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 
Advertisement
মামলাকারীর অভিযোগ, বালি কেদারঘাট এলাকায় গঙ্গার তিনটি দাগের জমি দখল করে প্রথমে তা রাবিশ ফেলে ভরাট করা হয়। তারপর সেই জমি পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়। সেখানে বহুতল নির্মাণ করছেন মহেশ সুরেখা নামে এক স্থানীয় প্রোমোটার। ঘটনায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও পুর কর্তৃপক্ষ-সহ একাধিক জায়গায় অভিযোগ জানানোর পরও কোনও সুরাহা হয়নি। 
সম্প্রতি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায়ের (দাস) ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে দাবি করা হয়, ইতমেধ্যেই ওই বেআইনি নির্মাণ চিহ্নিত করা হয়েছে। তবে পুরসভার তরফে জানানো হয়, তাদের তরফে ওই জায়গা এখনও পরিদর্শন করা হয়নি। আদালত নির্দেশ দিলে রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও পুরসভা যৌথভাবে অনুসন্ধান করে রিপোর্ট জমা দেবে। এরপরই ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায়, অবিলম্বে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও পুরসভার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট জমা দেবে। ওই রিপোর্টে বেআইনি নির্মাণের প্রমাণ মিললে তা ভেঙে ফেলতে পুরসভাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি যৌথ অনুসন্ধানের সময় প্রয়োজনীয় পুলিসি প্রহরা রাখারও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ