Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গার ধারে মাথা তুলছে কেভেন্টার ওয়ান

গঙ্গার ধারে মাথা তুলছে কেভেন্টার ওয়ান
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গার ধারে কলকাতা বিজনেস ডিস্ট্রিক্টের বুকে মাথা তুলছে নয়া যমজ বহুতল। স্ট্র্যান্ড রোড এবং এনএস বোস রোডের মধ্যবর্তী অংশে ৩৯ তলার এই বহুতল দু’টি তৈরি করছে কেভেন্টার রিয়েলিটি। সংস্থার তরফে এটির নাম দেওয়া হয়েছে কেভেন্টার ওয়ান। এগুলির মাথায় হেলিপ্যাড থাকছে। ৩৭ হাজার বর্গফুটের বিজনেস ক্লাব এবং একটি ফাইভ স্টার লাউঞ্জ থাকবে। ১৬টি সুপারফাস্ট লিফট, ২৪ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ প্রভৃতি অত্যাধুনিক পরিকাঠামো এবং পরিষেবার সমাহার থাকছে  এখানে।
Advertisement
সম্পর্কিত সংবাদ