Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গার ভাঙন রোধে বঞ্চনার অভিযোগ তৃণমূল নেতৃত্বের

গঙ্গার ভাঙন রোধে বঞ্চনার অভিযোগ তৃণমূল নেতৃত্বের
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: গঙ্গা-পদ্মার ভাঙন রোধে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। শনিবার সংবাদ মাধ্যমের সামনে এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার। এদিন অপূর্ববাবু বলেন, গত ১২ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ হয়েছে। তাতে আমাদের সরকার গঙ্গা ও পদ্মা ভাঙন রোধে একটি মাস্টার প্ল্যান তৈরির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। পরবর্তীতে মালদহ ও মুর্শিদাবাদের প্রায় ১২০ কিলোমিটার এলাকায় ভাঙন রোধে একটি পাইলট প্রজেক্ট তৈরি করে কাজ করা হবে। তাতে ফরাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার ও ফরাক্কার উত্তরে মালদহের প্রায় ৪০ কিলোমিটার এলাকায় ভাঙন রোধের কাজ করা হবে।
Advertisement
কিন্তু, এই কাজ করার কথা কেন্দ্রীয় সরকারের। তারা না করায় রাজ্য সরকার করতে হচ্ছে। অথচ ২০০৫ সালের সরকারি নির্দেশে বলা রয়েছে যে ওই ১২০ কিলোমিটারে কেন্দ্রীয় সরকারের ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ ভাঙন রোধের কাজ করবে। কিন্তু, বাস্তবে দেখা গিয়েছে ফরাক্কা ব্যারেজের উত্তরে সাত কিলোমিটার ও ফরাক্কার নীচের দিক অর্থাৎ আমাদের জেলার দিকে মাত্র ১৪ কিলোমিটার ভাঙন রোধে কাজ করছে। বাকি প্রায় ১০০ কিলোমিটার এলাকার বাসিন্দারা কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছেন। কেন্দ্রীয় সরকার শুধু সরকারি নির্দেশ মানছে না তাই নয়, তাদের উদাসীনতায় দুই জেলার মানুষ ভিটেহারা হচ্ছেন। নদীগর্ভে জমি বাড়ি থেকে স্কুল সবই তলিয়ে যাচ্ছে।
বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি শাখারভ সরকার বলেন, মুর্শিদাবাদ এবং মালদহের মানুষকে রাজ্য সরকারই বঞ্চিত করছে। কেন্দ্রীয় সরকার নয়। কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচ করে সঠিক হিসেব না দিয়ে বাংলার মানুষের ক্ষতি করছে এই সরকার।
Advertisement
সম্পর্কিত সংবাদ