নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বুধবার সকালে গঙ্গাজলঘাটি থানার ভৈরবপুর এলাকায় বাঁকুড়া-রানিগঞ্জ জাতীয় সড়কে বাইকের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম দিলীপকুমার সিনহা। ভৈরবপুর গ্রামেই তাঁর বাড়ি। এদিন সকালে বাইকটি তাঁকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাইক ও সাইকেল আরোহী গুরুতর জখম হন। দু’জনকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দিলীপবাবুকে মৃত ঘোষণা করেন। পুলিস বাইকটি আটক করেছে।



