Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গাজলঘাটিতে হাতির হানায় ফসলের ক্ষতি, বাড়ি ভাঙচুর

গঙ্গাজলঘাটিতে হাতির হানায় ফসলের ক্ষতি, বাড়ি ভাঙচুর
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শনিবার রাতে গঙ্গাজলঘাটিতে একটি হাতি লোকালয়ে তাণ্ডব চালায়। ওই রাতে হাতির হানায় মাঠের ফসলের পাশাপাশি ক্ষতি হয়েছে ঘরবাড়িরও। তবে কেউ হতাহত হয়নি। বাঁকুড়া উত্তরের ডিএফও দেবাশিস মহিমা প্রসাদ প্রধান বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে। বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে গঙ্গাজলঘাটির রামহরিপুর বিটের শালতোড়া, বালিজোড়া, শুয়াড়া সহ একাধিক এলাকায় পাঁচটি হাতি দাপিয়ে বেড়ায়। রাতভর তাণ্ডব চালিয়ে মাঠের গম, আলু, সর্ষে সহ অন্যান্য ফসল নষ্ট করে। শালতোড়া ও বালিজোড়া গ্রামে ঢুকেও তাণ্ডব চালায় দু’টি হাতি। শালতোড়া গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ মণ্ডল বলেন, গ্রামে একটি রেশন দোকানের টিনের চালা হাতি ভেঙে দিয়েছে। একটি পাঁচিলও হাতির হানায় ভেঙে পড়ে। এক বাসিন্দার বাড়ির দরজা ভেঙে দু’বস্তা চাল বের করে হাতি খেয়েছে। মাঠে চাষিদের ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পায়, সেই দাবি জানাচ্ছি। হাতি যাতে লোকালয়ে ও গ্রামে ঢুকে ক্ষতি করতে না পারে, তা বনদপ্তরকে নিশ্চিত করতে হবে। -নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ