Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গাজলঘাটিতে চেক ড্যামের উদ্বোধন

গঙ্গাজলঘাটিতে চেক ড্যামের উদ্বোধন
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শনিবার গঙ্গাজলঘাটি ব্লকের বড়জুড়ি এলাকায় একটি চেক ড্যামের উদ্বোধন হয়। দুপুরে বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় ওই চেক ড্যামের উদ্বোধন করেন। বিধায়ক বলেন, প্রায় ৭৮ লক্ষ টাকা খরচে চেকড্যামটি নির্মাণ করা হয়েছে। ওই চেক ড্যামের জলে স্থানীয় রামকানালি, তেঁতুলডাঙা, গোবিন্দধাম, বড়জুড়ি এলাকার কয়েক হাজার চাষি উপকৃত হবেন। বড়জুড়ি এলকার চাষি অভিজিৎ ভট্টাচার্য, প্রদীপ বাউরি, বিজয় সিং বলেন, আমাদের এলাকা রুখাশুখা প্রকৃতির। এতদিন বৃষ্টির জলেই চাষ হতো। ফলে আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে হতো। এবার থেকে চেক ড্যামের জল পাম্প সেট অথবা সেচখালের মাধ্যমে জমিতে পৌঁছে যাবে। একইসঙ্গে এলাকার ভূগর্ভস্থ জলস্তরও ঠিক থাকবে। ফলে মাটি অনেক নরম থাকবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ