Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গা অভিযানে পাটুলিতে পৌঁছলেন বিএসএফের মহিলা জওয়ানরা

গঙ্গা অভিযানে পাটুলিতে পৌঁছলেন বিএসএফের মহিলা জওয়ানরা
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: গঙ্গাকে স্বচ্ছ ও নির্মল করতে সচেতনতা অভিযানে নেমেছে বিএসএফ। তাদের ২০জন মহিলা জওয়ান উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে বোটে ‘গঙ্গা অভিযান’ শুরু করেছেন। এই মহিলা জওয়ানদের বোট শনিবার পূর্বস্থলীর পাটুলিতে পৌঁছয়। সেখানে তাঁদের স্বাগত জানান বিএসএফের কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি(হেডকোয়ার্টার) সঞ্জয় কুমার। বিএসএফ জানিয়েছে, এদিন ১৬১ নম্বর ব্যাটেলিয়নের তরফে পাটুলি গঙ্গার পাশে খেলার মাঠে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়।  
Advertisement
সম্পর্কিত সংবাদ