Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গায় ঝাঁপ দেওয়া বধূর দেহ উদ্ধার

গঙ্গায় ঝাঁপ দেওয়া বধূর দেহ উদ্ধার
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়া গৃহবধূর দেহ বুধবার উদ্ধার হল। মৃতার নাম সুমনা দাস(২৭)। বাড়ি বহরমপুর থানার কাশিমবাজার ঝাওখোলা এলাকায়। ছ’দিন পর এদিন সকালে বহরমপুর থানার সাঁটুই ঘাট থেকে দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইলে কথাকাটির জেরেই আত্মহত্যা বলে দাবি পরিবারের। পুলিস জানিয়েছে, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। গত শুক্রবার সুমনাদেবী ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেন। তাঁর জুতো ব্রিজের উপর থেকে উদ্ধার করে পুলিস। সেদিন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করছিলেন। পুলিসের তরফেও তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। মরদেহ ভাসতে ভাসতে সাঁটুই ঘাটে এসে লাগে। মৃতের স্বামী উদয় দাস নবদ্বীপের এক হোটেলে কাজ করেন। দম্পতির বছর ছয়েকের এক সন্তান রয়েছে। উদয়বাবু বলেন, আমি নবদ্বীপে ছিলাম। আমার সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি হয়েছিল। তার জেরেই আত্মহত্যা কি না আমি জানি না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ