Bartaman Logo
১০ জুন, ২০২৬

গান্ধী-নেহরুর বই বিক্রির যোগ্য নয়, এবিভিপির চাপে উত্তরাখণ্ডে বইমেলা বাতিলের অভিযোগ

গান্ধী-নেহরুর বই বিক্রির যোগ্য নয়, এবিভিপির চাপে উত্তরাখণ্ডে বইমেলা বাতিলের অভিযোগ
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দেরাদুন: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) চাপে উত্তরাখণ্ডের এক বিশ্ববিদ্যালয়ে বইমেলা বাতিলের অভিযোগ উঠল। আয়োজকদের দাবি, এবিভিপির তরফে বলা হয়েছে ‘মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর বই বিক্রয়যোগ্য নয়।’ পরে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনের তরফে মেলার অনুমতি প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চাপও দেওয়া হয়েছিল। আর তার জেরেই এই ঘটনা। 
Advertisement
ক্রিয়েটিভ উত্তরাখণ্ড নামে এক সংগঠন প্রতিবছর বইমেলার আয়োজন করে। ‘কিতাব কৌথিক’ নামে জনপ্রিয় এই বইমেলা এবার জানুয়ারি মাসে উত্তরাখণ্ডের গভর্নমেন্ট গার্লস ইন্টার কলেজে হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। পরে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের এইচএনবি গাড়ওয়াল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সম্প্রতি সেই অনুমতি বাতিল করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই ক্ষোভে ফেটে পড়ে মেলার আয়োজক সংস্থা। সংস্থার এক কর্মকর্তা হেম পন্ত বলেন, ‘আমাদের কাছে কলেজের অনুমতিপত্র ছিল। কিন্তু তা বাতিল করে দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হওয়ার কথা ছিল। কিন্তু শেষবেলায় সেই অনুমতিও বাতিল হয়ে যায়। আসলে এবিভিপি এই কাণ্ড ঘটিয়েছে। তারাই বলেছিল, নেহরু ও গান্ধীর বই বিক্রির যোগ্য নয়।’
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আশুতোষ বহুগুনা। তাঁর বক্তব্য, কোনও সংগঠনের চাপে নয়, পরীক্ষার কথা মাথায় রেখেই আপাতত বইমেলা বাতিল করা হয়েছে। এবিভিপির প্রতিনিধি আশিস পন্ত বলেন, ‘এখানে কোনও মতাদর্শের বিরোধ নেই। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ