Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গান্ধীজির হত্যার দিন একাধিক সভা  বামেদের, লক্ষ্য বিজেপি বিরোধিতা  

গান্ধীজির হত্যার দিন একাধিক সভা  বামেদের, লক্ষ্য বিজেপি বিরোধিতা  
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহাত্মা গান্ধী হত্যার দিনটিতে কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সুর চড়াবে সিপিএম। আজ, বৃহস্পতিবার সকালে বেলেঘাটার গান্ধী ভবনে শ্রদ্ধাজ্ঞাপন এবং এক সংক্ষিপ্ত সভার আয়োজন করেছে বামফ্রন্ট। উপস্থিত থাকবেন বিমান বসু। এছাড়াও যাদবপুরসহ বিভিন্ন এলাকাতেও সভার আয়োজন করা হয়েছে তাদের তরফে। এর আগে সাধারণতন্ত্র দিবসে দেখা গিয়েছিল, শহরজুড়ে চার জায়গায় সংবিধানের প্রস্তাবনা পাঠ ও জাতীয় পতাকা উত্তোলন করেছিল বামফ্রন্ট। এই দিনগুলোকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর জন্য বিশেষভাবে ব্যবহার করছে বামেরা। জেলা সম্মেলনগুলি থেকে ঠান্ডাঘরে বৈঠকের পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলনের বার্তা দিয়েছে নেতৃত্ব। পার্টির কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার বলেন, ‘যত দিন যাচ্ছে সাম্প্রদায়িকতার বিষয় নিয়ে বিজেপি বড় আকার ধারণ করছে। গান্ধীহত্যা নিয়ে আরএসএস গডসে-নাথুরামকে যেভাবে এগিয়ে রাখছে, তাই এই দিনের গুরুত্ব আরও বাড়ছে।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ