Bartaman Logo
১০ জুন, ২০২৬

গান্ধী খুনির প্রশংসাকারী অধ্যাপিকাকে ডিন পদে নিয়োগ

গান্ধী খুনির প্রশংসাকারী অধ্যাপিকাকে ডিন পদে নিয়োগ
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: মহাত্মা গান্ধীর প্রয়াণবার্ষিকীর দিনই তাঁর হত্যাকারী নাথুরাম গডসের প্রশংসা করেছিলেন। গত বছরের ওই ঘটনায় গ্রেপ্তারও হতে হয় তাঁকে। পরে আদালতে জামিন পেয়েছেন। এবার সেই বিতর্কিত অধ্যাপিকা শৈজা এ-কে এনআইটি-কালিকটে ডিন পদে নিয়োগ করা হল।  এই ঘটনায় তীব্র আলোড়ন পড়েছে কেরলের এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে।  তাঁর নিযুক্তির  বিরোধিতায় সরব সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। এনআইটি ক্যাম্পাসে প্রতিবাদ মিছিলেন ডাক দিয়েছে তারা।
Advertisement
এনআইটি-কালিকটের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিন হিসেবে শৈজাকে নিয়োগ করা হয়েছে। আগামী ৭ মার্চ তাঁর ওই পদের দায়িত্বভার গ্রহণ করার কথা। তার আগেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। গত বছর গান্ধীজির প্রয়াণবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় এই অধ্যাপিকার একটি পোস্ট ঘিরে শোরগোল পড়ে যায়। সেখানে তিনি লেখেন, মহাত্মা গান্ধীকে হত্যা করার জন্য নাথুরাম গডসেকে নিয়ে তিনি গর্বিত। গডসে ভারতকে রক্ষা করেছেন। শৈজার ওই পোস্টের প্রতিবাদে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ডিওয়াইএফআই, এসএফআই ও যুব কংগ্রেসের মতো সংগঠনগুলি। ওই ঘটনার জেরে অধ্যাপিকার বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিস। গত বছর ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করা হয় তাঁকে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ