নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: রবিবার মেদিনীপুর বিধানসভার উপ নির্বাচন উপলক্ষ্যে প্রচারে ঝড় তুলল তৃণমূল। বিভিন্ন এলাকায় জনসংযোগের পাশাপাশি গণ ভাইফোঁটায় শামিল হলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা সহ দলীয় নেতৃত্ব। এদিনের প্রচার ঘিরে কর্মী সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তৃণমূল নেতৃত্বের কথায়, ভাইফোঁটার দিন প্রচারে নেমে সাধারণ মানুষের সামনে সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়েছে। অপরদিকে, এদিন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ও বিভিন্ন এলাকায় প্রচার করেন। প্রচারে বেরিয়ে ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দিয়ে নারী নিরাপত্তা নিয়ে তিনি সরব হন। অন্যদিকে, সিপিআই ও কংগ্রেস প্রার্থীও এদিন জোরকদমে প্রচার সারেন।
Advertisement
এদিন তৃণমূল প্রার্থী বলেন, ভাইফোঁটা দিন প্রচারে নেমে ভালোই সাড়া পাওয়া গেল। আজকের দিনে আমরা মানুষের কাছে সম্প্রীতির বার্তা দিলাম। সারা বছরই তৃণমূল কর্মীরা মানুষের সঙ্গে থাকেন। মানুষ উন্নয়নে পাশে থাকবেন। জঙ্গলমহলের মানুষ জানেন আগে কী ছিল, আর এখন গ্রামীণ এলাকার কতটা পরিবর্তন হয়েছে। একইসঙ্গে তিনি আরও বলেন, নারী নিরাপত্তায় অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে। মানুষ ভোট বাক্সে কুৎসার জবাব দেবেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে তৃণমূল প্রার্থী সুজয়বাবু মেদিনীপুর শহরের রাজাবাজার এলাকায় প্রচার সারেন। বাজার এলাকার বিভিন্ন ব্যবসায়ী, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এরপর দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সেরে মেদিনীপুর শহরের কামারপাড়া এলাকায় গণ ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দেন। এরপর তিনি পুরসভা এলাকায় প্রচার করেন। অপরদিকে, এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকায় ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। দুপুরে বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে করা গণ ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দেন প্রার্থী। একইসঙ্গে তিনি বাঁদনা পরবের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রচার সারেন।
বিজেপি প্রার্থী বলেন, রাজ্যজুড়ে শুধুই দুর্নীতি হয়েছে। নারীদের বিন্দুমাত্র নিরাপত্তা নেই। ভাইফোঁটার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিলাম। উপ নির্বাচনে আমাদের প্রধান ইস্যু নারীদের নিরাপত্তা। এদিনও বিভিন্ন এলাকায় প্রচারে গিয়ে ভালোই সাড়া পেয়েছি। মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই। উপ নির্বাচন থেকেই মানুষ যোগ্য জবাব দেবে। অন্যদিকে, শালবনী ব্লকের কর্ণগড় এলাকায় প্রচার করেন কংগ্রেস প্রার্থী শ্যামলকুমার ঘোষ। সকালে পারিবারিক ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দেওয়ার পর প্রচার শুরু করেন প্রার্থী। পাশাপাশি, পুর এলাকায় প্রচার করেন সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই। এদিন পরিবারের সদস্য মারা যাওয়ায় তিনি একাধিক কর্মসূচি বাতিল করেন। এদিন সিপিএম প্রার্থী মণিকুন্তল খামরুই বলেন, দিদিমা মারা যাওয়ায় সকালে বেশকিছু কর্মসূচি বাতিল করেছি। পরে স্থানীয় এলাকায় প্রচারে গিয়েছিলাম। মানুষের ভালোই সাড়া পাচ্ছি। পড়াশোনা করা ছেলেমেয়েরা আর চাকরি পাচ্ছেন না। যা প্রচারের মাধ্যমে তুলে ধরছি। কংগ্রেস প্রার্থী শ্যামলকুমার ঘোষ বলেন, প্রচারে ভালোই সাড়া পাচ্ছি।