Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গয়না চুরি, দম্পতি ধৃত মাটিগাড়ায়  

গয়না চুরি, দম্পতি ধৃত মাটিগাড়ায়
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বাড়ি মালিকের লক্ষাধিক টাকার সোনার গয়না চুরির অভিযোগে মাটিগাড়া থানার পুলিস এক ভাড়াটিয়া দম্পতিকে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম রিমা সাহা এবং কুশল মল্লিক। তাদের বাড়ি লাটাগুড়িতে। দেড় বছর আগে মাটিগাড়া থানার অন্তর্গত বর্মন সিং জোত এলাকায় প্রিয়াঙ্কা মজুমদারঘোষের বাড়িতে রিমা সাহা এবং কুশল মল্লিক ভাড়া থাকতেন। ডিসেম্বর মাসে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা মজুমদারঘোষ।  তিনি জানান, সন্তানসম্ভবা হওয়ায় তিনি বাপের বাড়ি গিয়েছিলেন। সেই সুযোগে প্রায় ৪০০ গ্রাম সোনার গয়না চুরি করে ওই দম্পতি। চুরি যাওয়া সোনার বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
Advertisement
সম্পর্কিত সংবাদ