Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গান বন্ধ করতে বলায় অগ্নিসংযোগ

গান বন্ধ করতে বলায় অগ্নিসংযোগ
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: গান বাজানো বন্ধ করতে বললে পুড়িয়ে দেওয়া হল ঘর ও বিয়ের প্যান্ডেল। শুক্রবার চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের নুরিচক এলাকায় এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
Advertisement
ক্ষতিগ্রস্ত মহম্মদ হানিফ জানিয়েছেন, বৃহস্পতিবার মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষ্যে দুটি বক্স নিয়ে আসা হয়। বরযাত্রী চলে যাওয়ার পর এলাকার একদল যুবক নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসে। যুবকরা বক্সে গান বাজাতে চাইলে আপত্তি জানান তিনি। কিছুক্ষণ পর যুবকরা প্যান্ডেল এবং শোওয়ার ঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় একাধিক গবাদি পশু আগুনে পুড়ে মারা যায়। পাশাপাশি কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান হানিফ।
চোপড়ার বিধায়ক তথা স্থানীয় বাসিন্দা হামিদুল রহমান বলেন, রাতে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত মহম্মদ হানিফ আমার কাছে এসে বিষয়টি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মেয়ের বিয়েতে উপহার দেওয়ার জন্য প্রচুর টাকার জিনিসপত্র নিয়ে আসা হয়েছিল। সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। চোপড়া থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, রাত পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি।
সম্পর্কিত সংবাদ